a new webzine network to flourish your creativity
- by Ashok Chakraborty
আলো জ্বালো, দ্যাখো তুমি-আমি সব কত না আলাদা,
কত স্পষ্টভাবে আলাদা।
অন্ধকারে সব একাকার।
অন্ধকার যত গাঢ় হয়--
মুছে যায় রং, সীমা, রেখা।
অন্ধকার হয়ে যাই আমরা সকলে।
অন্ধকার ছিল তো সকলই।
কত অন্ধকারের মেঘ-ঝড়-ঝাপ্টা গেছে।
এখানে-ওখানে তবু ফসফরাস জ্বলে উঠতে চায়
মেধা মেরুমজ্জা আর বুকের পাঁজরে--
ঈশ্বর বললেন, ‘আলো হোক’, তোমার-আমার থেকে সূর্য ওঠে, চাঁদ-তারা ফোটে।
সৃষ্টির বৈচিত্র্য স্পষ্ট হয়।
স্পষ্টতর করা হয় রামধনুর ডিজিটাল রংয়ের প্রভেদ।
অন্ধকারে একাকার আজও আকীটাণু মানুষের কত না প্রজাতি।
*Posted with consent from the poet.
© 2009 Created by Admin@Serampore on Ning. Create Your Own Social Network
You need to be a member of Serampore to add comments!
Join this social webzine