a new webzine network to flourish your creativity
- by Ashok Chakraborty
গভীর রাত্রে জেগে থাকতে ভয় হয়- তাই ঘুম আসে না-
পাছে রাস্তায় শুনি যুবকের আর্তনাদ: ‘আমাকে মারছ কেন?’
পাছে শুনি মা ঘুমোননি, কাঁদছেন: ‘ঠাকুর, ঠাকুর!’
পাছে বাবা বারান্দায় স্বগত পায়চারি করছেন, দেখি,
রাতে কাক ডেকে উঠলে বিপর্যয়ের আশঙ্কা জাগে পাছে,
শুনি পাছে ঘুমন্ত নারী-পুরুষের স্বপ্নে পাপকথা,
আচমকা কিসের শব্দ- কেউ বুঝি আত্মহত্যার পথ বেছে নিল শেষে,
মনে হয় কর্কটরোগী বুঝি এখনই কাতরাবে ঘুম ভেঙে-
ভয় হয় দীর্ঘরাত কাটবে তো, কালকে কেমন ভোর হবে!
বুকে হাত রেখে আমি চোখ বুজি,
দুঃস্বপ্ন দেখি,
হ্রদ্পিণ্ডের ধুকপুকে চমকে উঠি- ভূমিক্মপ না তো!
রাত্রি গভীর হয়, স্নায়ুযুদ্ধে ঘুমোতে পারি না।
Tags: bangla, kabita, literature, poem, sahityo
© 2009 Created by Admin@Serampore on Ning. Create a Ning Network!
You need to be a member of Serampore to add comments!
Join this social webzine